অনলাইন জুয়ায় হেরে চুরি, শাস্তি হিসেবে রাস্তা ঝাড়ু দিলেন মাসুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬, ২২:১১
ঠাকুরগাঁও সদর উপজেলার মন্দির পাড়া এলাকায় চোরকে মারধর বা পুলিশের হাতে তুলে না দিয়ে অভিনব শাস্তি হিসেবে প্রায় ১ কিলোমিটার রাস্তা ঝাড়ু দেওয়ালেন এলাকাবাসী।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে সাইকেল চুরির দায়ে মাসুদ (৩০) নামের এক যুবককে এই ব্যতিক্রমী দণ্ড দেওয়া হয়। অভিযুক্ত মাসুদ পূর্ব গোয়ালপাড়া এলাকার এনামুলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মন্দির পাড়ার মাছ বাজার থেকে একটি বাইসাইকেল নিয়ে পালানোর সময় মালিকের হাতে ধরা পড়েন মাসুদ। উত্তেজিত জনতা তাকে প্রথমে বেঁধে রাখলেও পরে স্থানীয়দের হস্তক্ষেপে মারধরের বদলে জনস্বার্থে রাস্তা পরিষ্কারের সিদ্ধান্ত হয়। মাসুদের মাধ্যমে এলাকার প্রধান সড়কের ১ কিলোমিটার অংশ ঝাড়ু দেওয়ানো হয়, যা দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।
স্থানীয় বাসিন্দা হুসাইন সাইফুল্লাহ রুবেল জানান, রাস্তাটি অনেকদিন ধরে নোংরা ছিল, তাই খারাপ কাজের সাজা হিসেবে ভালো কাজ করানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে অপরাধীর শারীরিক ক্ষতি না করে তাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয়েছে। অন্য এক বাসিন্দা সাদিকুল বলেন, এই পদ্ধতিতে অপরাধীর পরিবার ক্ষতিগ্রস্ত হয় না এবং অপরাধী সংশোধনের সুযোগ পায়।
অভিযুক্ত মাসুদ জানান, তিনি পেশায় ট্রাকের হেলপার। অনলাইন জুয়ায় ৪ হাজার ১০০ টাকা হেরে পরিবারের খরচ ও মোবাইল কেনার টাকা জোগাড় করতে বাধ্য হয়ে এই প্রথম চুরির পথ বেছে নিয়েছিলেন। মারধর না করে রাস্তা ঝাড়ুর শাস্তি পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আর কখনো চুরি না করার প্রতিজ্ঞা করেন।
আরও পড়ুন
- • সৌদির সঙ্গে ৩০ বছরের পারমাণবিক চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প
- • জুলাইয়ের ২০ দিনেই দেশে এলো প্রায় ২৪ হাজার ৮২১ কোটি টাকার রেমিট্যান্স
- • রাজধানীসহ ১৭ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- • মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেই ইসলামাবাদে শাহবাজ শরিফের সঙ্গে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
- • ইউক্রেনের সেনাপ্রধান সিরস্কিকে বরখাস্ত করলেন জেলেনস্কি
- • হরমুজে ইরানের সক্ষমতা দুর্বল করতে নতুন মার্কিন হামলা, বাড়ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা
- • নেতানিয়াহুকে গ্রেফতারের ক্ষমতা নেই নিউইয়র্ক সিটির, জানালেন মেয়র মামদানি
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
