২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:৫৫

শিরোনাম
রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মূলে মাঠে থাকবে ডাকসু: সাদিক কায়েম

নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মূলে মাঠে থাকবে ডাকসু: সাদিক কায়েম

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫, ১১:৩৯

দলীয় কর্মসূচি ‘লকডাউন’ ঘিরে রাজধানী ঢাকাসহ সারা দেশে অস্থির পরিস্থিতি তৈরি হওয়ার আভাস মিলছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচিকে ঘিরে সহিংস কর্মকাণ্ডে জড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যে কয়েকটি বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা জনমনে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয় অঙ্গনেও উত্তাপ ছড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে ঘোষণা দিয়েছেন— নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মাঠে নামবে ডাকসু।

নিজের পোস্টে তিনি লেখেন, “নিষিদ্ধ ও বিতাড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মূল ও ফ্যাসিবাদী শক্তির মূলোৎপাটনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আজ ও আগামীকাল মাঠে থাকবে ডাকসু।”

তার আহ্বানে আজ রাত ৮টায় ডাকসু ভবনের সামনে গণজমায়েত এবং রাত ৯টায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করবে এবং রাতভর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুন