২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:২০

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫, ১২:০৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক  ডা. মাহমুদুল হাসান শিশিরকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) ভোররাতে নগরীর কামালকাছনার গুঞ্জন মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে মহানগর কোতয়ালী থানা পুলিশ। 

কোতয়ালী থানার ওসি আতোয়ার রহমান জানান, গ্রেফতার ডা. শিশির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শহিদুল ইসলাম সাগর হত্যাচেষ্টা মামলার আসামি। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) রংপুর জেলার দফতর সম্পাদক এবং কার্যক্রম নিষিদ্ধ মহানগর সেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে আন্দোলনের সময় মিছিলে হামলা, গুলিবর্ষণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। 

আরও পড়ুন