২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৩৫

শিরোনাম
রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

শিশুকে ধর্ষণচেষ্টা, চড়-থাপ্পড় দিয়েই ‘মীমাংসা’ !

শিশুকে ধর্ষণচেষ্টা, চড়-থাপ্পড় দিয়েই ‘মীমাংসা’ !

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫, ১১:৫০

গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় ৫ বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। ঘটনার পর ওই যুবককে কয়েকটি চড় থাপ্পড় দিয়ে সালিশ মীমাংসা করে দেন স্থানীয় কয়েকজন মাতবর।

বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশুটির বাবা অভিযোগ করে বলেন, ‘প্রতিদিন সন্ধ্যায় পাশের একটি বাড়িতে প্রাইভেট পড়তে যায় আমার মেয়ে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রাইভেট থেকে আনতে যায় আমার ভাইয়ের ছেলে রহমত (২২)। পথিমধ্যে তাকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় হঠাৎ করে টর্চ লাইট জ্বালিয়ে বিপ্লব মাতবর নামে এক ব্যক্তি সেখানে গেলে তাকে ফেলে পালিয়ে যায় রহমত। পরে মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেন ওই ব্যক্তি।" 

বিষয়টি জানাজানি হলে পরদিন রোববার (৯ নভেম্বর) সালিশ মীমাংসায় বসেন স্থানীয় কয়েকজন মাতবর। তারা ধর্ষণচেষ্টায় অভিযুক্ত রহমতকে কয়েকটি চড় থাপ্পড় মারেন এবং ভবিষ্যতে যাতে এমন কাজ না করে তার জন্য শাসিয়ে দেয়। তার ছেলেকে যেন দ্রুত বিয়ে দিয়ে দেন। বিয়ে না দিলে ২০ হাজার টাকা জরিমানা দিতে হবে বলে সালিশ শেষ করে দেয়া হয়। বিষয়টি নিয়ে আর বাড়াবাড়ি না করার জন্যও চাপ দেয়া হয় শিশুটির পরিবারকে।

১১ নভেম্বর থানায় মৌখিকভাবে অভিযোগ করে শিশুটির পরিবার। টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি মৌখিকভাবে শুনেছি। ইতিমধ্যে তদন্তও শুরু হয়েছে। ঘটনার সত্যতা পেলে অভিযুক্ত’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

আরও পড়ুন