তিন লাখ ৬০ হাজার টাকা ও হারানো ১০৮টি মোবাইল উদ্ধার করে ফেরত দিলো পুলিশ
প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫, ১০:০৮
সাতক্ষীরায় ১০৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় জেলা পুলিশ লাইন্সে এ মোবাইল ফিরিয়ে দেন পুলিশ সুপার মনিরুল ইসলাম।
সাতক্ষীরা জেলার বিভিন্ন থানায় করা জিডির ভিত্তিতে গত জুলাই থেকে সেপ্টেম্বর মাসে এসব মোবাইল উদ্ধার করা হয়। ১০৮টি মোবাইলের বাজার মূল্য প্রায় ১৬ লাখ ২০ হাজার টাকা। এছাড়া মোবাইল ব্যাংকিং প্রতারণার শিকার ২০ জনকে তিন লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করে ফিরিয়ে দেয়া হয়েছে। হারানো মোবাইল ও টাকা ফেরত পেয়ে সন্তোষ প্রকাশ করেন মালিকরা। পুলিশের এমন দায়িত্বশীলতার প্রশংসায় ভাসছেন সকলেই।
পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, ডিজিটাল অপরাধ দমন কাজ করছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নাগরিকদের সচেতন করাও আমাদের দায়িত্ব। সাতক্ষীরা সাইবার টিম সফলভাবে কার্যক্রম পরিচালনা করছে।
আরও পড়ুন
- • রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার
- • রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই ২ বিলিয়ন আসলো ডলার
- • সব মামলায় জামিন, মুক্তিতে বাধা নেই আফ্রিদির
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা!
- • ৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
- • ইউনানে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল স্পেনও
- • রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা যেসব অঞ্চলে
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
