ধর্ষণ মামলার আলামত নষ্ট: সাবেক ওসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৫, ১১:৪০
বগুড়ার ধুনট উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের মামলায় আলামত নষ্টের অভিযোগে সাবেক ওসি কৃপাসিন্ধু বালার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। তিনি মামলার সময় তদন্ত কর্মকর্তা ছিলেন এবং বর্তমানে গাজীপুর শিল্প পুলিশের দায়িত্বে রয়েছেন।
বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মোজাম্মেল হক জানান, মামলার তদন্তে সাবেক ওসির বিরুদ্ধে আলামত গায়েব করার প্রমাণ পাওয়া গেছে। আদালত অভিযোগ আমলে নিয়ে এই পরোয়ানা জারি করেন।
মামলার বাদী, ভুক্তভোগীর মা অভিযোগ করেন—মূল আসামি কলেজ শিক্ষক মুরাদুজ্জামান ওরফে মুকুলকে রক্ষার জন্য ওসি কৃপাসিন্ধু মোটা অঙ্কের ঘুষ নিয়ে আলামত নষ্ট করেন। প্রাথমিক তদন্তে ওসির নাম বাদ দেওয়া হলেও, আদালতের নির্দেশে পিবিআই পুনঃতদন্ত করে তাঁর নাম যুক্ত করে সম্পূরক অভিযোগপত্র জমা দেয়।
এজাহারে উল্লেখ রয়েছে, ২০২১ সালে ধুনটের ওই কলেজ শিক্ষক এক দশম শ্রেণির ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরের বছর, ২০২২ সালের মে মাসে ভুক্তভোগীর মা থানায় মামলা দায়ের করেন। বর্তমানে মূল আসামি জামিনে রয়েছেন।
আরও পড়ুন
- • সবুজবাগে দুই হাত বিচ্ছিন্ন করে যুবককে কুপিয়ে হত্যা
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • এমি মার্টিনেজের আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত!
- • খেলা শেষে হাতাহাতি নিয়ে দুঃখিত নন পারেদেস
- • বাব আল-মান্দেবে হুতি হুমকি, তেলবাজারে নতুন শঙ্কা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
