মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি, মালিককে কুপিয়ে ২২ ভরি স্বর্ণ লুট
প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫, ১০:৫৩
মানিকগঞ্জ শহরের স্বর্ণকারপট্টিতে একটি গহনার দোকানে ঢুকে মালিককে কুপিয়ে গুরুতর জখম করে প্রায় ২২ ভরি স্বর্ণালংকার লুটে নিয়েছে একদল দুর্বৃত্ত। শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে ‘অভি অলংকার’ নামের একটি দোকানে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
গুরুতর আহত দোকান মালিক শুভ দাসকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১২টার দিকে দুই জন দুর্বৃত্ত ‘অভি অলংকার’ দোকানে প্রবেশ করে। তারা ধারালো অস্ত্রের মুখে দোকান মালিক শুভ দাসকে জিম্মি করে ফেলে এবং দোকানের লকার ভেঙে প্রায় ২২ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। লুট হওয়া স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় ৩৬ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, দোকান মালিক শুভ দাস দুর্বৃত্তদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ও পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই অপরাধীদের শনাক্ত করতে ও ধরতে অভিযান শুরু হয়েছে। ওসি এস এম আমান উল্লাহ বলেন, “আমরা রাতেই তদন্ত শুরু করেছি। দোকানের এবং আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে। আশা করছি, দ্রুতই জড়িতদের গ্রেফতার করা সম্ভব হবে।” এই ঘটনায় স্বর্ণকারপট্টির ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা!
- • ৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
- • ইউনানে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল স্পেনও
- • রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা যেসব অঞ্চলে
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
