গাজীপুরে অস্ত্র ব্যবসায়ী চক্রের ৫ সদস্য গ্রেফতার
প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৫, ১৫:৩২
গাজীপুরে অস্ত্র ব্যবসায়ী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে গাজীপুরের শ্রীপুর থানাধীন ভবানীপুর বাজারে সুমনের গ্যারেজ থেকে তিন রাউন্ড গুলি, অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানায়, আন্তঃদেশীয় অস্ত্র ব্যবসায়ী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ভারত থেকে সীমান্তপথে অস্ত্র দেশে ঢুকছে। তারাই এই চক্রের সদস্য।
গ্রেফতারকৃতরা হলেন- ইমরান হোসেন (২২), আশিকুল ইসলাম (১৯), মেহেদী হাসান ইমন (২৩), শাহারিয়ার রহমান সাদাফ (২২) ও মোজাম্মেল হাসান রোমান (২২)। তারা অস্ত্র ও মাদক ব্যবসায়ী। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।
পুলিশ আরও জানায়, অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসীরা শ্রীপুরের ভবানীপুর বাজারে সুমনের গ্যারেজের সামনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে তিনজনকে গ্রেফতার করা হয়। তিনজনের তথ্য উপর ভিত্তি করে গাজীপুরের শ্রীপুর কাওরাইদ এলাকা থেকে গুলি, অন্ত্রসহ আরও বাকি ২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা সংঘবদ্ধভাবে অবৈধ অস্ত্রগুলি ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে মাদক ব্যবসা, চাঁদাবাজি, অবৈধভাবে জোরপূর্বক জমি দখল, খুন-জখমের হুমকিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয় বলেও জানায় পুলিশ।
আরও পড়ুন
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা!
- • ৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
- • ইউনানে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল স্পেনও
- • রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা যেসব অঞ্চলে
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
