বজ্রপাতে দম্পতির মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল চার সন্তান
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ২১:৫৯
কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে বজ্রপাতে জাহাঙ্গীর হোসেন (৪২) ও তার স্ত্রী রুবি বেগমের (৩৫) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাহেবের আলগা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রপাত শুরু হলে কৃষক জাহাঙ্গীর ও তার স্ত্রী ঘরের ভেতরে অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাতের তীব্রতায় তাদের টিনের ঘর কেঁপে ওঠে এবং মুহূর্তেই তারা প্রাণ হারান। পাশের ঘরে থাকা চার সন্তান অলৌকিকভাবে বেঁচে যায়।
সাহেবের আলগা ইউনিয়নের চেয়ারম্যান মোজাফফর হোসেন বলেন, বজ্রপাত এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। নিহতদের চার সন্তানের মধ্যে একটি মেয়ের বিয়ে হয়েছে, বাকিরা এখন সম্পূর্ণ অনাথ হয়ে গেল।
স্থানীয়দের ভাষ্যমতে, দরিদ্র কৃষক পরিবারটি দিনমজুরি ও কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করত। বাবা-মায়ের আকস্মিক মৃত্যুতে শিশুদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
আরও পড়ুন
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা!
- • ৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
- • ইউনানে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল স্পেনও
- • রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা যেসব অঞ্চলে
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
