২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:১৫

শিরোনাম
রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

কয়রায় আড়াই মণ হরিণের মাংসসহ শিকারি আটক

কয়রায় আড়াই মণ হরিণের মাংসসহ শিকারি আটক

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ২২:৪১

খুলনার কয়রায় আড়াই মণ (প্রায় ১০৩ কেজি) হরিণের মাংসসহ মিজানুর রহমান নামে এক শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড।

রোববার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে কয়রা থানার ছোট অংটিহারা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, অভিযানে ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা এবং প্রায় ৩০০ মিটার দীর্ঘ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়। আটককৃত মিজানুর রহমান কয়রা উপজেলার আংটিহারা গ্রামের বাসিন্দা।

পরবর্তীতে জব্দকৃত মাংস, মাথা, শিকারের ফাঁদ এবং আটক শিকারিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রার আন্দারমানিক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন