ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১:৫৫
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় ছোটন দে (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঠালী (পল্লীবিদ্যুৎ) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছোটন দে ফুলবাড়িয়া উপজেলার দেবগ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাকওয়া পরিবহনের একটি মিনিবাস বিদ্যুতের টলি গাড়িকে ধাক্কা দিলে যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে কয়েকজন শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক ছোটন দেকে মৃত ঘোষণা করেন।
ভালুকা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মেহেদী মাসুদ জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঠালী এলাকায় শ্রমিকবাহী বাসের সাথে পিকআপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা!
- • ৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
- • ইউনানে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল স্পেনও
- • রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা যেসব অঞ্চলে
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
