৪৮ ঘন্টা পর চালু হলো ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৮
কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ) দুই দিনের বন্ধ থাকার পর ফের চালু হয়েছে। বুধবার বিমানবন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা কমিটির বৈঠকে সিদ্ধান্তের পর সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়।
বুধবার এক সরকারি বিজ্ঞপ্তিতে টিআইএ সিভিল এভিয়েশন অফিস জানায়, ৯ সেপ্টেম্বর থেকে স্থগিত থাকা সব ফ্লাইট এখন স্বাভাবিকভাবে চলবে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে টিকিট ও লাগেজ সংক্রান্ত সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বিমানবন্দরটি বন্ধ রাখা হয়েছিল। জেনারেশন জেড নেতৃত্বাধীন আন্দোলন সহিংস রূপ নিলে কাঠমান্ডু উপত্যকায় নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। গথাটারসহ বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বিমানবন্দর ঘিরে নিরাপত্তাজনিত উদ্বেগ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছিল।
এদিকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ) পুনরায় চালু হওয়ার পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর থেকেই নিয়মিত ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে নেপালের বেসরকারি সংস্থা বুদ্ধ এয়ার।
জা/প্র
আরও পড়ুন
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা!
- • ৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
- • ইউনানে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল স্পেনও
- • রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা যেসব অঞ্চলে
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
