ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হলেন সেরহি কোরেৎসকি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ২১:৩৪
ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সেরহি কোরেৎসকি। সরকারের সর্বশেষ রদবদলের অংশ হিসেবে বৃহস্পতিবার পার্লামেন্টে তার নিয়োগ অনুমোদিত হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) আনাদোলু এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেনের সংসদ ভেরখোভনা রাদায় অনুষ্ঠিত ভোটাভুটিতে কোরেৎসকির পক্ষে ২৮৯ জন আইনপ্রণেতা ভোট দেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মন্ত্রিসভায় পরিবর্তনের ঘোষণা দেওয়ার পর প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কো পদত্যাগ করায় পদটি শূন্য হয়।
গত রোববার সভিরিদেঙ্কোর সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি বলেন, শীতকালীন প্রস্তুতি এখন ইউক্রেনের অন্যতম প্রধান অগ্রাধিকার। সম্ভাব্য সব ধরনের হুমকি মোকাবিলায় দেশকে প্রস্তুত থাকতে হবে।
তিনি আরও বলেন, ইউক্রেনের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর সংস্কার দ্রুত এগিয়ে নিতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে হওয়া চুক্তিগুলোর বাস্তবায়নেও বিশেষ গুরুত্ব দিতে হবে।
২০২৫ সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া সভিরিদেঙ্কোর পদত্যাগ পার্লামেন্টে অনুমোদিত হয় গত মঙ্গলবার। ইউক্রেনের আইন অনুযায়ী, প্রধানমন্ত্রীর পদত্যাগ অনুমোদিত হওয়ার সঙ্গে সঙ্গে পুরো মন্ত্রিসভাও পদত্যাগ করে।
পার্লামেন্টের স্পিকার রুসলান স্তেফানচুক জানান, একই দিন প্রেসিডেন্ট জেলেনস্কি নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেরহি কোরেৎসকির নাম আনুষ্ঠানিকভাবে পার্লামেন্টে পাঠান।
নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার অনুমোদনের জন্য বৃহস্পতিবারই পার্লামেন্টে ভোট হওয়ার কথা রয়েছে।
সেরহি কোরেৎসকি ২০২৫ সালের মে মাস থেকে ইউক্রেনের রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি ‘নাফতোগাজের’ প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার
- • রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই ২ বিলিয়ন আসলো ডলার
- • সব মামলায় জামিন, মুক্তিতে বাধা নেই আফ্রিদির
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা!
- • ৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
- • ইউনানে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল স্পেনও
- • রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা যেসব অঞ্চলে
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
