সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত
জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ১৩:৪৪
নীলফামারী-এর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিমানবন্দরে অবস্থানকালে তিনি শারীরিক অস্বস্তি ও মাথা ঘোরা অনুভব করেন। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
জানা যায়, দুই দিনের সরকারি সফরে ঢাকা থেকে সৈয়দপুরে পৌঁছে মন্ত্রী লালমনিরহাটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ভিআইপি রেস্টরুমে অবস্থানকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন।
পরে তাকে সৈয়দপুর সেনানিবাস সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন।
প্রাথমিকভাবে তাকে সাধারণ বিমানে ঢাকায় পাঠানোর প্রস্তুতি থাকলেও শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় চিকিৎসকরা তা ঝুঁকিপূর্ণ বলে মত দেন।
পরবর্তীতে সিদ্ধান্ত হয়, উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেওয়া হবে। ঢাকা থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ইতোমধ্যে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন
- • দুই দেশের মাঝখানে অনিশ্চিত জীবন, খোলা আকাশের নিচে কাটছে ৯ জনের রাত
- • রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি
- • সিরিজ শুরুর আগেই অস্ট্রেলিয়ার বড় ধাক্কা, সরে দাঁড়ালেন তারকা অলরাউন্ডার
- • প্রথম সপ্তাহের পরই বড় পতন, ব্যবসায়িকভাবে চাপে ত্রিভুজ প্রেমের সিনেমা
- • বিশ্বকাপ অভিষেকেই রূপকথা, পরাশক্তিকে থামিয়ে দিল কেপ ভার্দে
- • খামেনির স্বাক্ষর ছাড়াই ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা
- • ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর ট্রাম্প-ভ্যান্সের
- • স্পেনকে রুখে দিল কাপ ভার্দে, প্রথমার্ধ শেষে গোলশূন্য ড্র
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
