৪ দিন ধরে ভারতীয় সীমান্তে পড়ে আছে বাংলাদেশির মরদেহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ২১:৫৩
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়াদের গুলিতে সাদ্দাম হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন বলে দাবি করেছে তার পরিবার। ঘটনার চারদিন পেরিয়ে গেলেও এখনো তার মরদেহ বাংলাদেশে আনা সম্ভব হয়নি। এ ঘটনায় শনিবার কোম্পানীগঞ্জ থানায় নিহতের স্ত্রী তসলিমা বেগম একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আজ রবিবার (৫ এপ্রিল) বিকেল পর্যন্ত মরদেহটি উদ্ধারের কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। নিহত সাদ্দাম লামাগ্রামের বাসিন্দা কুটু মিয়ার ছেলে।
সাদ্দাম হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের লামাগ্রামের বাসিন্দা কুটু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও সাদ্দামের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বুধবার যুবক সাদ্দাম হোসেন আরও তিনজনের সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এরপর তিনি আর ফেরেননি। তার সঙ্গে যাওয়া তিনজনের মধ্যে একজন গুলিবিদ্ধ অবস্থায় দেশে ফিরেছেন। ওই তিনজনের একজন সাদ্দামের বন্ধু আবু বক্কর, তিনি শুক্রবার রাতে সাদ্দামের পরিবারকে বিষয়টি জানান।
নিহত সাদ্দামের বড় ভাই নিজাম উদ্দিন বলেন, গত বুধবার সাদ্দাম বাড়ি থেকে বের হওয়ার সময় তার মোবাইল সঙ্গে নেয়নি। প্রথমে আমরা ভেবেছিলাম সাদ্দাম হয়তো কোনো আত্মীয়ের বাড়িতে গেছে। পরে জানতে পারি, অন্যদের সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছে সে।
নিজামের দাবি, আমার ভাইয়ের কোমর ও পায়ে গুলি করা হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিজাম উদ্দিন আরও জানান, শনিবার দুপুরে সাদ্দাম নিখোঁজ রয়েছেন জানিয়ে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয় বিজিবি ক্যাম্পে বিষয়টি জানাতে বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
রোববার বেলা সাড়ে ৩টার দিকে কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম ইত্তেফাক ডিজিটালকে বলেন, জেনেছি লাশ ওভাবেই সীমান্তের ওপারে পড়ে আছে। যেহেতু বিষয়টি সীমান্ত সংক্রান্ত বিষয়। মরদেহ আনা হলে আমরা আইনি ব্যবস্থা নেব।
সিলেট বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে ঘটনাটি জানার পর বিজিবি বিষয়টি খতিয়ে দেখছে। আমরা বিএসএফের কাছে তাদের সীমান্ত এলাকায় কোনো মরদেহ পড়ে আছে কি না, জানতে চেয়েছি। তবে বিএসএফ এমন কোনো তথ্য নিশ্চিত করেনি।
বিজিবি কর্মকর্তা নাজমুল হক আরও বলেন, বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করতে সচেতন করা হয়েছে।
আরও পড়ুন
- • কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা
- • এআই আধিপত্য ঠেকাতে ২৯ দেশের জোট, যুক্তরাষ্ট্রকে বার্তা শি জিনপিংয়ের
- • গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা
- • এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি
- • ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, এক নম্বর স্থান হারাল আর্জেন্টিনা
- • কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির
- • কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের
- • মামলাজট কমাতে মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
