নাটোরে অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস খেয়ে অসুস্থ ৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬, ০১:১২
নাটোরের গুরুদাসপুরে অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস খেয়ে অন্তত ৬ জন অসুস্থ হয়েছে। এদের মধ্যে গুরুতর অসুস্থ তিনজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুদাসপুর উপজেলার ধারাবারিসা ইউনিয়নের চলনালী গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী জানান, কয়েকদিন আগে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চলনালী গ্রামে আবদুল গফুর সরকারের একটি গরু হঠাৎ পেটফাঁপা হয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে গ্রামের কয়েকজন গরুটি জবাই করে মাংস ভাগাভাগি করে নেন। গরুর মাংস কাটাকাটি, রান্না ও খাওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা কয়েকদিন পর অসুস্থ হয়ে পড়েন। তাদের শরীরের বিভিন্ন স্থানে ফোড়ার মতো ফোলা তৈরি হয়। পরে তারা হাসপাতালে চিকিৎসা নিতে যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এস এম আলমাছ আলী জানান, চলনালী গ্রামের ৬ জন রোগী চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রামেকে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তড়কা রোগে (অ্যানথ্রাক্স) আক্রান্ত গরুর মাংস খাওয়া বা স্পর্শ করার কারণে তারাও ওই রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, অসুস্থ গরু জবাই করার বিষয়টি আগে প্রাণিসম্পদ দপ্তরকে জানানো হয়নি।
প্রাথমিকভাবে এটি তড়কা রোগ বলে ধারণা করা হচ্ছে। জবাই করা গরুর কিছু মাংস সংরক্ষিত ছিল। প্রাণিসম্পদ বিভাগের উপস্থিতিতে সেগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে। ঘটনাটি জানার পর চলনালী গ্রামের গবাদিপশুকে দ্রুত টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ২ হাজার গরুকে টিকা দেওয়া শুরু হয়েছে।
আরও পড়ুন
- • সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা
- • মায়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন বুয়েট অধ্যাপক ছেলে
- • অতিরিক্ত লিচু খেলে শিশুদের যেসব ঝুঁকি হতে পারে
- • জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা
- • দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের
- • ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের
- • পশ্চিমবঙ্গে চরম সংকটে তৃণমূল, কমিটি ভেঙে দিলেন মমতা
- • বিশ্বকাপের সবচেয়ে দামি দল ফ্রান্স, শীর্ষে ইয়ামাল
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
