এসিড বৃষ্টির শঙ্কা ইরানে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৬, ২০:৩৯
ইসরায়েলি হামলায় তেহরানের জ্বালানি মজুদের ট্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর অ্যাসিড বৃষ্টির আশঙ্কায় সতর্কবার্তা দিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট।
শনিবার রাতের ওই হামলার পর প্রায় দশ ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, যার ফলে পুরো তেহরানের আকাশ ঘন কালো বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে।
রেড ক্রিসেন্টের বিবৃতিতে জানানো হয়েছে, জ্বালানি গুদামে বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ হাইড্রোকার্বন, সালফার ও নাইট্রোজেন অক্সাইড বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছে। এই রাসায়নিক উপাদানগুলো মেঘের সংস্পর্শে আসায় বৃষ্টি হলে তা অত্যন্ত বিপজ্জনক ও অ্যাসিডধর্মী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। রেড ক্রিসেন্ট জানায়, এই বৃষ্টি ত্বকে গুরুতর জ্বালাপোড়া এবং ফুসফুসের মারাত্মক ক্ষতি করতে পারে।
জরুরি সতর্কবার্তায় নাগরিকদের খোলা জায়গায় বের না হয়ে বাড়িতে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বৃষ্টির সংস্পর্শে এলে ত্বক না ঘষে টানা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলার এবং ভিজে যাওয়া কাপড় দ্রুত বদলে ফেলার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় পরিবেশ সুরক্ষা সংস্থা নাগরিকদের জনসমাগম এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে।
আরও পড়ুন
- • ‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’ এটি কি হাদিস?
- • রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
- • ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় বিমান ও নৌবাহিনীর ৮ সদস্য নিহত
- • আবারও কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য ঘোষণা বাজুসের
- • রাষ্ট্রীয় মর্যাদায় খামেনির দাফন আজ, মাশহাদে প্রস্তুত শেষ সমাধিস্থল
- • আজ মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ আলি খামেনি
- • ২০ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা
- • ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
