২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:৪৭

শিরোনাম
রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই ২ বিলিয়ন আসলো ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

নারিন্দায় এসি বিস্ফোরণ, দগ্ধে নিহত ১

নারিন্দায় এসি বিস্ফোরণ, দগ্ধে নিহত ১

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩:৫০

রাজধানীর পুরান ঢাকার নারিন্দা এলাকার একটি ভবনে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিন জনের মধ্যে সেলিম ব্যাপারী নামের একজনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান।তিনি জানান, মৃতের শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল।

এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্য দগ্ধরা হলেন মুক্তার ব্যাপারী, স্ত্রী সেলিনা বেগম। নিহত সেলিম ব্যাপারী হলেন মুক্তার ব্যাপারীর ছেলে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মুক্তার শরীরের ২২ শতাংশ, সেলিনার ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।

আরও পড়ুন