২২ জুলাই ২০২৬, বুধবার, ০৪:০৮

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

ব্রাক্ষণবাড়ীয়ায় বাসচাপায় নিহত মা-ছেলে, আহত ৩

ব্রাক্ষণবাড়ীয়ায় বাসচাপায় নিহত মা-ছেলে, আহত ৩

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:২৯

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাসচাপায় প্রাইভেটকার আরোহী মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শাহবাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নরসিংদী জেলার শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন (৪৮) ও তার মা হাসিনা (৬৫)। আহতরা হলেন আমজাদ হোসেনের ছেলে হৃদয় (২৫) ও চাঁদ (১২) এবং একই গ্রামের নিলুফা (৩৬)। দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করেছে পুলিশ।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, দুপুরে শাহবাজপুর প্রথম গেট এলাকায় ময়মনসিংহ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা পাঁচজন গুরুতর আহত হন।

তিনি আরো বলেন, ‘দুর্ঘটনার স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে চালকসহ দুজন মারা যান। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

আরও পড়ুন