১৩ জুলাই ২০২৬, সোমবার, ০৭:১৩

শিরোনাম
ইউএস-বাংলার বহরে আরও ২১টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১.৮৮ লাখ কোটি ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে পেনশন পাবে না: আপিল বিভাগ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে যা যা থাকছে প্রথমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন গৃহায়নমন্ত্রী মুজিববর্ষে ব্যায় ৯৮২ কোটি টাকা

ভোটের আগে জামায়াতের বিরুদ্ধে অস্ত্র মজুতের অভিযোগ সাকির

ভোটের আগে জামায়াতের বিরুদ্ধে অস্ত্র মজুতের অভিযোগ সাকির

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩:৪৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনি পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি জোট মনোনীত প্রার্থী জোনায়েদ সাকি। তিনি দাবি করেছেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্র ও বাঁশের লাঠি জমা করছে।

মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে অবস্থিত ভোজন বাড়ি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জোনায়েদ সাকি।

তিনি বলেন, “গত দুই দিনে নির্বাচনি পরিস্থিতি উদ্বেগজনকভাবে অবনতি হয়েছে। পরিকল্পিতভাবে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্র ও বাঁশের লাঠি মজুত করছে। এটি একটি ভয়ঙ্কর ও উসকানিমূলক কর্মকাণ্ড, যা ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পারে।”

জোনায়েদ সাকি জানান, তার দলের নেতাকর্মীদের শান্তিপূর্ণ অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “ভোটাররা যেন নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য আমাদের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। ভয়ভীতি বা উসকানিমূলক কোনো তৎপরতা আমরা বরদাস্ত করব না।”

ভোটকেন্দ্রে জালিয়াতি রোধে গণসংহতি আন্দোলন ও বিএনপি জোটের নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “আমরা নিজেরা জালিয়াতি করব না, অন্য কাউকেও করতে দেব না। ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

এ সময় তিনি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে জানতে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মহসিনের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, “এ ধরনের কোনো ঘটনা ঘটছে না। অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সবকিছু স্পষ্ট করব।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক ভিপি এ কে এম মুসা, সাবেক সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা।

আরও পড়ুন