২৫ জুলাই ২০২৬, শনিবার, ০৪:০৮

শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন, ৯০ দিনের কাউন্টডাউন শুরু সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল নৌবাহিনী রাষ্ট্রপতি ইস্যুতে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী এক পদত্যাগেই বদলে গেল ক্ষমতার সমীকরণ সিঙ্গাপুরে অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণে ধর্মমন্ত্রী গাজী নজরুল নয় দোষী তরুণী, যা বললেন জামায়াত এমপি দুই দিনেই বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে স্পিকারের ব্যাখ্যা

হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার

হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫, ১৪:৩১

ইনকিলাব মঞ্চের মুখপাত্র আসন্ন নির্বাচনে ঢাকা- আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে তিনি কথা জানান।

তিনি বলেন, ঢাকা- আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা খুবই গুরুতর।

ওসমান হাদির ওপরে গুলিবর্ষণকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

ডিএমপি কমিশনার বলেন, পুলিশের পাশাপাশি গোয়েন্দা, ্যাবসহ সবাই কাজ করছে দুর্বৃত্তদের গ্রেফতারের জন্য।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের (ডিসি) উপ-কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে যতটুক জানা গেছে, দুপুরের দিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিসহ তার সঙ্গে আরেকজন রিকশায় করে যাচ্ছিলেন। তাদের রিকশা কালভার্ট রোড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে দুজন এসে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। বিস্তারিত ঘটনা জানতে চেষ্টা করা হচ্ছে। পুলিশের একাধিক টিম কাজ করছে।

আরও পড়ুন