২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:২৯

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

বুড়িচংয়ে পুলিশের অভিযানে ৮ মাদকসেবী গ্রেপ্তার

বুড়িচংয়ে পুলিশের অভিযানে ৮ মাদকসেবী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬, ০০:২০

কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক সেবনের অভিযোগে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন— কুমিল্লা নগরীর শুভপুর এলাকার ইমন সাহা (২৫), ধননঞ্জয় এলাকার জয় চন্দ্র শীল (২৫), চকবাজার এলাকার লিটন চক্রবর্তী (৪০), ভাটপাড়া এলাকার আল আমিন (২৫), রায়হান কবির রাব্বি (৩৩), বুড়িচং উপজেলার ছোট হরিপুর এলাকার মো. ইউসুফ (৩০), শিমপুর এলাকার রাকিব (২৩) এবং বিষ্ণপুর এলাকার তাসরিফ হাসান লিয়ান (২৩)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে বুড়িচং থানা পুলিশের একটি দল উপজেলার বাকশিমুল ইউনিয়নের পাল্টি রাজাপুর এলাকায় কুমিল্লা-বাগড়া সড়কে চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ৮ জনকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তারদের বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মাদক সেবনের বিষয়টি নিশ্চিত করে লিখিত মতামত প্রদান করেন।

ওসি আরো বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন বা ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন