২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৭:৪৪

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

পাঁচ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা

পাঁচ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:৩৬

দেশের পাঁচটি বিভাগ—রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—এ অনেক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্য বিভাগগুলোতেও কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

বুধবার (৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে এই বৃষ্টির প্রবণতা তৈরি হয়েছে, যা পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমী বায়ু দেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে রোববার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া, বর্ধিত পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন