জুলাইয়ে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা, হতে পারে ১–২টি মৃদু তাপপ্রবাহ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬, ১৪:১৩
দেশে সদ্য শেষ হওয়া জুন মাসে স্বাভাবিকের তুলনায় প্রায় ২৯ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এ মাসে দেশের বিভিন্ন স্থানে ১ থেকে ২টি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
বুধবার (২ জুলাই) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের মাসিক দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, জুলাই মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে। এ সময় দেশে ৮ থেকে ৯ দিন বজ্রপাতের ঘটনা ঘটতে পারে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ মাসে দেশের কোথাও কোথাও ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাসহ ১ থেকে ২টি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান নদ-নদীর পানির স্তর সামগ্রিকভাবে বাড়তে পারে। ভারী বৃষ্টির ফলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে জুন মাসের আবহাওয়া পর্যালোচনায় দেখা গেছে, সারা দেশে গড়ে স্বাভাবিকের তুলনায় ২৯ দশমিক ৪ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। সিলেট ও ময়মনসিংহ বিভাগ ছাড়া দেশের সব বিভাগেই বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম ছিল। সবচেয়ে কম বৃষ্টি হয়েছে বরিশাল বিভাগে, যেখানে ঘাটতি ছিল ৪২ শতাংশ। ঢাকা বিভাগে স্বাভাবিকের তুলনায় ৩১ শতাংশ কম বৃষ্টি হয়েছে। অন্যদিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগে যথাক্রমে ২৫ ও ২০ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন
- • মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধার ‘ঈথা’
- • অস্ট্রিয়ার বিপক্ষে প্রথমার্ধে স্পেনের এক গোলের লীড
- • সৌদিতে অবৈধভাবে মাছ ধরায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার
- • সরকারি নিয়োগ কার্যক্রমে বাড়ছে কর্মকর্তা-কর্মচারীদের সম্মানি
- • গবেষণা: দেরিতে চিকিৎসায় বাড়ছে স্তন ক্যানসারের ঝুঁকি
- • দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার
- • আশুলিয়ায় শাশুড়ি হত্যা, আদালতে পুত্রবধূ
- • ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে সংকেত
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজকে ‘নির্ধারিত রুট’ অনুসরণের নির্দেশনা
- • সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর আবার কাঁপল ভেনেজুয়েলা, নতুন কম্পনে বাড়ল আতঙ্ক
- • এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
