০৩ জুলাই ২০২৬, শুক্রবার, ০২:৩২

শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি লোডশেডিং ও ভূতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি সভা ৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি ছয় মাসের জন্য সঞ্চয়পত্রের মুনাফার হার বহাল হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত লক্ষাধিক এলপিজি ও অটোগ্যাসের দাম কমাল বিইআরসি শাহজালালে বিমানের কার্গোহোলে মিলল ১৬০ স্বর্ণের বার

বৃষ্টির প্রবণতা বাড়ছে, ১৫ অঞ্চলে ঝড়ের আভাস

বৃষ্টির প্রবণতা বাড়ছে, ১৫ অঞ্চলে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬, ১০:২০

আষাঢ়ের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ ও ভ্যাপসা গরম থাকলেও পরিস্থিতি বদলাতে শুরু করেছে। মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন সারা দেশে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। পাশাপাশি আজ বুধবার দেশের ১৫টি অঞ্চলের ওপর দিয়ে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

আজকের পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে আবহাওয়ার ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আজ দুপুরের মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার মধ্যরাত থেকে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। বুধবার সকালেও ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন।

সকাল ৭টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বেলা ১টার মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় বজ্রপাত হতে পারে এবং দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এর প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৫ মিনিটে।

আরও পড়ুন