ঈদের দিন সারা দেশে ভ্যাপসা গরমের প্রবল সম্ভাবনা
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ২১:৩৬
এবারের ঈদুল আজহায় সারা দেশেই ভ্যাপসা গরম বিরাজ করার প্রবল সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগের পূর্বাঞ্চলের জেলাগুলোতে ঈদের দিন বৃষ্টিপাতের আশঙ্কা বেশি।
এসব অঞ্চলে ঈদের আগে, ঈদের দিন ও পরে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া, বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ এ. কে. এম. নাজমুল হক শনিবার (২৩ মে) বলেন, দেশের বিভিন্ন বিভাগের মধ্যে আবহাওয়ার ধরনে পার্থক্য রয়েছে। বর্তমানে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের পূর্বাংশ-নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ-এলাকায় ঈদের সময় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি।
তিনি বলেন, একই সময়ে রাজশাহী, খুলনা, বরিশাল এবং ঢাকা মহানগরসহ কেন্দ্রীয় অংশে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা তুলনামূলক কম। এপ্রিল–মে মাসে স্থানীয়ভাবে হঠাৎ করে বজ্রসহ বৃষ্টির মেঘ তৈরি হয়, ফলে অনেক সময় স্বল্প সময়ের জন্য বৃষ্টি হয়ে যায় এবং পূর্বাভাসের সময়ের তারতম্য দেখা দিতে পারে।
নাজমুল হক আরো জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেটের পাশাপাশি উত্তর চট্টগ্রাম অঞ্চল-কুমিল্লা, নোয়াখালী ও ফেনী-জেলাগুলোতেও ঈদের সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে যে বৃষ্টি হচ্ছে তা সাধারণত ঝড়ো হাওয়া, দমকা বাতাস ও বজ্রপাতসহ হচ্ছে এবং এ ধরনের আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
আরও পড়ুন
- • জামিন বহাল থাকায় মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
- • চুক্তি হলেই খুলে যাবে হরমুজ প্রণালি: ট্রাম্প
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • দেশে বিদ্যুতের ঘাটতি নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
