০৫ জুলাই ২০২৬, রবিবার, ১৯:৪০

শিরোনাম
১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের সিদ্ধান্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি স্পিকা‌র হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৬টি নতুন নির্দেশনা অন্যায়কারীর বিচার হবে, অবিচার নয়: প্রধানমন্ত্রী

মার্কিন ঘাঁটির বিষয়ে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়েছে রাশিয়া: জেলেনস্কি

মার্কিন ঘাঁটির বিষয়ে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়েছে রাশিয়া: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ২১:৫২

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ও ব্রিটিশ সামরিক ঘাঁটি এবং চাগোস দ্বীপপুঞ্জের অংশ দিয়েগো গার্সিয়ায় অবস্থিত একটি যৌথ মার্কিন-ব্রিটিশ ঘাঁটিতে হামলা চালাতে ইরানকে সহযোগিতা করেছে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কি তার ফোন থেকে একটি গোয়েন্দা প্রতিবেদন পড়ে শোনান। সেখানে বলা হয়েছে, রাশিয়ার স্যাটেলাইটগুলো মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি, দিয়েগো গার্সিয়া ঘাঁটি এবং উপসাগরজুড়ে থাকা তেল কূপগুলোর ওপর গুপ্তচরবৃত্তি করছিল।

জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন, এই গোয়েন্দা তথ্য ইরানের হামলায় সহায়তার জন্য তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, ইরান যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটে তার দেশের রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা যেন প্রভাবিত না হয়, তা নিশ্চিত করতে তিনি কাজ করছেন।

বিবিসির এক প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় সেনাবাহিনীর কাছে আপাতত পর্যাপ্ত জ্বালানি রয়েছে।

আরও পড়ুন