পর্যায়ক্রমে ‘মিড ডে মিল’ চালু হবে সব স্কুলে: শিক্ষা প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ২১:৪১
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধাপে ধাপে ‘মিড ডে মিল’ কর্মসূচি চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, ‘প্রথমে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এ কর্মসূচি চালু করা হবে, এরপর পর্যায়ক্রমে দেশের সব স্কুলে তা বাস্তবায়ন করা হবে।’
সোমবার (১৬ মার্চ) রাজধানীর গুলশানে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত নির্বাচনি ইশতেহারের আলোকে শিক্ষা খাত নিয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, শিক্ষাব্যবস্থাকে সিঙ্গেল কারিকুলামের দিকে নেয়ার পরিকল্পনা করছে সরকার। বাংলা, ইংরেজি ও ইবতেদায়ীসহ সব মাধ্যমে ১২ বছর শিক্ষার পর শিক্ষার্থীরা যেন সমান দক্ষতা অর্জন করতে পারে, সে লক্ষ্যে কাজ চলছে।
তিনি বলেন, ‘শিক্ষা কারিকুলামে সংস্কৃতি ও খেলাধুলাকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। আগামী জুনের পর থেকে এ বিষয়ে কাজ শুরু হবে এবং দুই থেকে তিন বছরের মধ্যে তা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।’
ববি হাজ্জাজ আরো বলেন, ‘ভাষাগত দক্ষতা, গণিতের দক্ষতা ও নৈতিকতার উন্নয়নের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে সরকার কাজ করছে। পাশাপাশি প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের হাতে প্রযুক্তি পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘স্কুলের বাইরে অতিরিক্ত অর্থ ব্যয় করে কোচিংনির্ভর শিক্ষা সরকার নিরুৎসাহিত করতে চায়।’ আগামী তিন বছরের মধ্যে কোচিং সংস্কৃতি কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষায় ৯৬ শতাংশ অংশগ্রহণ নিশ্চিত করাকে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ক্লাস ওয়ানের পর ভর্তি লটারি পদ্ধতি চালু থাকার যৌক্তিকতা নিয়েও নীতিগত আলোচনা চলছে।
এ ছাড়া পথশিশুদের জন্য শিশু কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল করা হবে বলেও জানান তিনি। স্কুল ম্যানেজিং কমিটি ও রমজানের ছুটির বিষয়েও আলোচনা চলছে এবং ভবিষ্যতে শিক্ষা ক্যালেন্ডারে প্রয়োজনীয় সংশোধন আনা হবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
আরও পড়ুন
- • অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • সাগরে মৌসুমি নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- • জুনে ডেঙ্গু রোগী প্রায় চার গুণ বেড়েছে, বেশি আক্রান্ত তরুণরা
- • নিষেধাজ্ঞা থাকলেও কেন বাংলাদেশে আসছে বিদেশি সাপ, মাকড়সা ও অন্যান্য প্রাণী
- • গোপালগঞ্জে ‘পুলিশ’ লেখা ভেস্ট, হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ যুবক আটক
- • ব্রাজিলকে বড় মাপের দল ভাবছেন না নরওয়ে কোচ
- • খামেনির জানাজায় মানুষের কান্না দেখে বিস্মিত ট্রাম্প, দাবি অ্যাক্সিওসের
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • বিশ্বকাপ শেষেই বিয়ে করছেন রোনালদো-জর্জিনা
- • কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
- • আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন
- • দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা
