২২ জুলাই ২০২৬, বুধবার, ১৩:৫৫

শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি

এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ২১:২৪

শুক্রবার (২৬ জুন) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোহলু জেলায় ৫.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন ঝোব, বারখান ও রাখনি জেলাসহ প্রদেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র।

পাকিস্তানের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১। এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১৭ কিলোমিটার গভীরে। কেন্দ্রটি আরও জানায়, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল কোহলু শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে।

ভূমিকম্পের কম্পন ঝোব, বারখান ও রাখনি জেলার বাসিন্দারাও অনুভব করেছেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার দুপুরেও কোহলু এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল। চলতি মাসের শুরুতে পাকিস্তানের লাহোর ও আশপাশের এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। আকস্মিক কম্পনে আতঙ্কিত হয়ে মানুষ বাড়িঘর ও ভবন থেকে বাইরে বেরিয়ে আসে।

ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে পাকিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। গত কয়েক দশকে দেশটিতে একাধিক ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র : জিও নিউজ

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন