হিজবুল্লাহর প্রশংসায় সিক্ত মোজতবা খামেনি
প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২৬, ২২:৩১
লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ভূয়সী প্রশংসা করে বিশেষ বার্তা পাঠিয়েছেন ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।
বুধবার (১ এপ্রিল) হিজবুল্লাহ প্রধান শেখ নাঈম কাসেমকে পাঠানো এক বার্তায় তিনি এই প্রতিক্রিয়া জানান। সিএনএন-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নিজের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ওই বার্তায় মোজতবা খামেনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ‘বিরুদ্ধে প্রতিরোধের জন্য’ ইরান হিজবুল্লাহর প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন অব্যাহত রাখবে। এছাড়া হিজবুল্লাহ যোদ্ধারা ইরানের প্রতি যে ‘আবেগ, ভালোবাসা ও আনুগত্য’ প্রদর্শন করেছেন, তার জন্য তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর হিজবুল্লাহর প্রতি তার এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তবে দায়িত্ব পাওয়ার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। সিএনএন-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত মাসে যে হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শীর্ষ সামরিক কমান্ডাররা নিহত হয়েছিলেন, সেই হামলায় মোজতবা নিজেও গুরুতর আহত হন। সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, তার পায়ে বড় ধরনের চোট রয়েছে এবং বাম চোখ ও মুখে আঘাতের চিহ্ন থাকায় তিনি লোকচক্ষুর অন্তরালে রয়েছেন।
ইরান যুদ্ধ শুরুর পরপরই গত ২ মার্চ থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে ভয়াবহ সংঘাত শুরু হয়। এরপর থেকে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের লিতানি নদীর তীরবর্তী এলাকাগুলো দখল করে নিয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে এখন পর্যন্ত অন্তত এক হাজার ২৬৮ জন প্রাণ হারিয়েছেন।
আরও পড়ুন
- • ইরানে মার্কিন অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন বার্নহ্যাম
- • কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের
- • মুক্তির পর অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ ৫ দাবি তুললেন রাহুল গান্ধী
- • এমপি গাজী নজরুেল অডিও ভাইরাল
- • জামায়াত এমপির বিয়ে নিয়ে প্রশ্ন, কাবিননামার গোমর ফাঁস করলেন কাজী
- • দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দাম কার্যকর
- • প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন
- • এলএনজি সরবরাহ কমায় তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
