২২ জুলাই ২০২৬, বুধবার, ১১:০৮

শিরোনাম
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত মানসিক ভারসাম্যহীন কিশোর

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত মানসিক ভারসাম্যহীন কিশোর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬, ০০:৫৪

রংপুরের গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় রাহুল (১৫) নামের মানসিক ভারসাম্যহীন এক কিশোর নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার গঙ্গাচড়া বাজারের জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাহুল উপজেলার ভুটকা এলাকার মান্নান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে গঙ্গাচড়া থানা মোড়গামী একটি ট্রাক গঙ্গাচড়া বাজারের জিগাতলা এলাকায় পৌঁছালে রাহুল ট্রাকের পেছনে ঝুলে পড়ে। একপর্যায়ে ট্রাক থেকে ছিটকে গেলে সে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে মরদেহ থানায় নেওয়া হয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

আরও পড়ুন