এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ
শিক্ষা ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন, ২০২৬, ১৩:৪৪
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রাজধানীর সব পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য সবার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ জুলাই থেকে ঢাকা মহানগরের বিভিন্ন কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, পরীক্ষা চলাকালীন প্রতিদিন সংশ্লিষ্ট কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
ডিএমপি জানায়, ২ জুলাই থেকে পরীক্ষা চলাকালীন এ আদেশ কার্যকর থাকবে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • ভার্চুয়াল ক্যাসিনো ও ক্রীড়া বাজিতে কঠোর শাস্তির ঘোষণা
- • ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করল যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত
- • গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর
- • ব্যয় কমাতে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল করল সরকার
- • সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কবে মিলবে জানালো সূত্র
- • স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি, সোশাল মিডিয়ায় তুমুল প্রতিক্রিয়া
- • সমঝোতা ভাঙলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিল ইরান
- • জাপান ম্যাচের পারফরম্যান্স ও নিজের মাঠে নামা সম্পর্কে যা বললেন নেইমার
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস
- • বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার সর্বোচ্চ গোল
- • হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজকে ‘নির্ধারিত রুট’ অনুসরণের নির্দেশনা
- • স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে চীনের ইতিবাচক প্রতিক্রিয়া
- • সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৫
