০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৪৯

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

এসএসসি ২০২৭ পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্তের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

এসএসসি ২০২৭ পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্তের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

সারাদেশ

প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ১৪:৫৭

অংশীজনরা চাইলে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি আবারও পরিবর্তন করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (২ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এসএসসি ও এইচএসসি পরীক্ষার জট কমানোর উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে বিভিন্ন অংশীজনের সঙ্গে একাধিক দফা বৈঠকের পর সিদ্ধান্ত হয়, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা রমজানের আগেই অনুষ্ঠিত হবে।

তিনি জানান, সম্ভাব্য সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার কথা ৭ জানুয়ারি থেকে। তবে পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।

এহসানুল হক মিলন আরও বলেন, নির্ধারিত সময়সূচির আগেই সিলেবাস শেষ করা হবে এবং পরীক্ষার প্রস্তুতিতে কোনো ঘাটতি থাকবে না। বিষয়টি প্রধানমন্ত্রীও অবগত আছেন।

তবে পরীক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে সময়সূচি আবারও পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে জানান তিনি।

আরও পড়ুন