ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১ মে, ২০২৬, ১৭:০৯
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি। আগামীকাল শুক্রবার (২২ মে) সাপ্তাহিক বন্ধ থাকায় বৃহস্পতিবারই কার্যত শেষ কর্মদিবস হিসেবে ক্লাস শেষ হচ্ছে।
সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২৪ মে থেকে আনুষ্ঠানিকভাবে ঈদের ছুটি শুরু হবে। ছুটি চলবে নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী ৪ জুন পর্যন্ত।
পরে ৫ ও ৬ জুন সাপ্তাহিক বন্ধ থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শ্রেণিকক্ষে কার্যক্রম পুনরায় শুরু হবে ৭ জুন থেকে। এতে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা মোট ১৬ দিনের ছুটি পাচ্ছে।
অন্যদিকে মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও দীর্ঘ হবে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসাগুলোতে ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। সাপ্তাহিক বন্ধসহ মোট ২৩ দিনের দীর্ঘ অবকাশ পাবে মাদরাসার শিক্ষার্থীরা।
শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত ছুটির তালিকায় এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • নতুন গানে পরীমণি
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
