০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৪৯

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচিতে অনিয়মে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচিতে অনিয়মে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ মে, ২০২৬, ১৫:৫৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির খাবার বিতরণে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা শৈথিল্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সরকার।

শনিবার (১৬ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য এ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করে।

মন্ত্রণালয় জানায়, গত ১৩ মে জারি করা অফিস আদেশের আলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বিদ্যালয়গুলোতে সরবরাহ করা খাবার কঠোরভাবে যাচাই করে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, দেশের বিভিন্ন উপজেলার কিছু বিদ্যালয়ে পচা বনরুটি, পচা ডিম এবং নিম্নমানের কলা বিতরণের অভিযোগ পাওয়া গেছে। এতে প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি শিশুদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীদের খাবার বিতরণের আগে খাদ্যের মান, পরিমাণ ও নির্ধারিত শর্ত ঠিক আছে কি না তা নিশ্চিত করতে হবে। নির্দিষ্ট সময় ও তারিখ অনুযায়ী খাবার গ্রহণ ও বিতরণ করতে হবে এবং সংরক্ষণ ব্যবস্থাও যথাযথ রাখতে হবে।

বনরুটির ক্ষেত্রে তা তাজা, নরম, সঠিকভাবে মোড়কজাত এবং ফাঙ্গাসমুক্ত হতে হবে। প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং নির্ধারিত ওজন উল্লেখ থাকতে হবে। ডিম ফাটা বা দুর্গন্ধযুক্ত হলে গ্রহণ করা যাবে না। কলা দাগ বা পোকামুক্ত এবং অতিরিক্ত পাকা বা পচা হওয়া চলবে না।

এছাড়া ইউএইচটি দুধ ও ফর্টিফাইড বিস্কুটের প্যাকেট অক্ষত এবং মেয়াদ উল্লেখ আছে কি না তা যাচাই করতে বলা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিম্নমানের খাবার কোনোভাবেই গ্রহণ করা যাবে না। কোনো সরবরাহকারী প্রতিষ্ঠান মানহীন খাবার দিলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এ কর্মসূচিতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

আরও পড়ুন