লেবাননে নিহত দিপালির মরদেহ আনার চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ২১:৫৬
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বাংলাদেশি নারী দিপালি খাতুনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার সব ধরনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া গ্রামে নিজ বাসভবনে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, লেবাননে যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচল স্বাভাবিক না থাকায় মরদেহ আনতে কিছুটা বিলম্ব হলেও দূতাবাস ও মন্ত্রণালয় এ বিষয়ে তৎপর রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ইতিমধ্যে নিহত দিপালির পরিবারের সাথে যোগাযোগ করেছে মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে অবস্থানরত প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার। শামা ওবায়েদ বলেন, “আমরা প্রবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ করছি। যারা নিরাপত্তার অভাবে দেশে ফিরে আসতে চান, তাদের জন্য বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে অনেকে দেশে ফিরেছেন এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।” তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করে জানান যে, মধ্যপ্রাচ্যের চলমান সংকটে এ পর্যন্ত নারীসহ মোট ৮ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।
যুদ্ধ পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে দেশে ফিরে আসা রেমিট্যান্স যোদ্ধাদের পুনর্বাসনের বিষয়েও প্রতিমন্ত্রী সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি বলেন, যারা চাকরি হারিয়ে দেশে ফিরছেন, তাঁরা যেন পুনরায় কোনো কর্মসংস্থানে যুক্ত হতে পারেন, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি জানান, বাংলাদেশ সরকার প্রতিটি প্রবাসীর জানমালের নিরাপত্তায় আন্তর্জাতিক মহলে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন
- • ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর স্বস্তি জ্বালানি বাজারে
- • মার্কিন ভাইস প্রেসিডেন্টের সুইজারল্যান্ড সফর স্থগিত
- • দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- • ‘আপনি সেই মাল?’ নারী বাদীকে দেখে ওসির মন্তব্য
- • ইরানের বন্দরগুলো থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
- • মমতাকে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিলীপ ঘোষের
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
