১৯ জুন ২০২৬, শুক্রবার, ১৯:৫৯

শিরোনাম
ব্যবসায়িক সিন্ডিকেটের পেছনে রয়েছে রাজনৈতিক প্রশ্রয়: জামাতের আমির সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিক্ষকদের সতর্ক করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১,১৭৪ জন একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই রিজার্ভ চুরি মামলার ‘খসড়া চার্জশিট’ নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় আইসিইউ ও আধুনিক যন্ত্রপাতি নিয়ে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতাল বিসিএস প্রশাসন ক্যাডারে বড় রদবদল: ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

পটুয়াখালীতে পেট্রলের দোকানে আগুন, দগ্ধ ১

পটুয়াখালীতে পেট্রলের দোকানে আগুন, দগ্ধ ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬, ২২:৩১

পটুয়াখালীর গলাচিপা পৌর এলাকায় একটি পেট্রলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সুমন গাজী (৪২) নামের এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। 

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে পৌর এলাকার শ্যামলীবাগ পশু হাসপাতাল রোডে একটি পেট্রলের দোকানে এ ঘটনা ঘটে।

pস্থানীয় সূত্র জানা যায়, সন্ধ্যার দিকে হঠাৎ করেই দোকানের ভেতরে আগুনের সূত্রপাত হয়। এ সময় এলাকাবাসী এবং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের সময় দোকানের পেছনে বিশ্রামরত অবস্থায় থাকা সুমন গাজী গুরুতর দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গলাচিপা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন