১৯ জুন ২০২৬, শুক্রবার, ২০:৩৪

শিরোনাম
আগের ইউনিফর্মে ফিরছে পুলিশ, গেজেট প্রকাশ ব্যবসায়িক সিন্ডিকেটের পেছনে রয়েছে রাজনৈতিক প্রশ্রয়: জামাতের আমির সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিক্ষকদের সতর্ক করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১,১৭৪ জন একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই রিজার্ভ চুরি মামলার ‘খসড়া চার্জশিট’ নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় আইসিইউ ও আধুনিক যন্ত্রপাতি নিয়ে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতাল বিসিএস প্রশাসন ক্যাডারে বড় রদবদল: ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি

ঢাকাসহ ১৪ অঞ্চলে মধ্যরাতেই ঝড়ের আভাস

ঢাকাসহ ১৪ অঞ্চলে মধ্যরাতেই ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ১৮:৫২

ঢাকাসহ দেশের ১৪টি অঞ্চলে শুক্রবার (১৯ জুন) রাত ১টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় বলা হয়েছে, পাবনা, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে পৃথক এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার (২০ জুন) সকাল পর্যন্ত দেশের আট বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, আগামী এক সপ্তাহ দেশজুড়ে বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন