ঝালকাঠিতে আগুনে দগ্ধ ১০টি বসতবাড়ি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬, ০১:৩২
ঝালকাঠি শহরের শ্মাশাঘাট এলাকায় অগ্নিকাণ্ডে অন্তত ১০টি বসতঘর পুড়ে গেছে।
সোমবার (০৬ এপ্রিল) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঝালকাঠি ও বরিশাল দমকল বাহিনীর ৪টি ইউনিট প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মালামালসহ ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়।
বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসকর্মীরা।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে শ্মশানঘাট এলাকার ইউসুফের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে তা পাশ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০টি ঘর পুড়ে যায়। আগুনে ঘরগুলোর আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু ছাই হয়ে যায।
বরিশাল ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক মো. সেলিম মিয়া জানিয়েছেন, এ ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
তিনি বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসি। আমাদের কর্মীরা ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত ১০টি বসতঘর পুড়ে গেছে।’
আরও পড়ুন
- • ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর স্বস্তি জ্বালানি বাজারে
- • মার্কিন ভাইস প্রেসিডেন্টের সুইজারল্যান্ড সফর স্থগিত
- • দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- • ‘আপনি সেই মাল?’ নারী বাদীকে দেখে ওসির মন্তব্য
- • ইরানের বন্দরগুলো থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
- • মমতাকে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিলীপ ঘোষের
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
