টি-টোয়েন্টিজয়ের আত্মবিশ্বাস নিয়ে ওয়ানডে সিরিজে নামছে বাংলাদেশ
প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৫, ২০:১৮
টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার পর এবার ওয়ানডে লড়াইয়ে নামছে বাংলাদেশ। আগামীকাল বুধবার (৮ অক্টোবর) আবুধাবিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
এই সিরিজে দুই দলই খেলবে নতুন অধিনায়কের নেতৃত্বে। বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ, আর আফগানদের সামলাবেন হাসমতউল্লাহ শাহিদী।
টি-টোয়েন্টি সিরিজের দুর্দান্ত ফর্মের কারণে ওয়ানডে দলেও জায়গা পেয়েছেন সাইফ হাসান। তার সঙ্গে থাকছেন নাজমুল হোসেন শান্তও। পেস আক্রমণে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের থাকাটা প্রায় নিশ্চিত।
অন্যদিকে, প্রায় ৮ মাস পর ওয়ানডে খেলতে নামা আফগান শিবিরেও এসেছে পরিবর্তন। ইনজুরির কারণে ছিটকে গেছেন পেসার মোহাম্মদ সেলিম।
পরিসংখ্যান বলছে, ওডিআইতে আফগানদের বিপক্ষে ১৯ বারের দেখায় ১১টিতেই জিতেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিজয়ের আত্মবিশ্বাস নিয়ে ওয়ানডে সিরিজও দাপটের সঙ্গে শুরু করতে চায় কোচ ফিল সিমন্সের শিষ্যরা।
আরও পড়ুন
- • এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির ভাইরাল বিজ্ঞপ্তি ভুয়া, সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড
- • ইরান যুদ্ধে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারে লন্ডনের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
- • কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা
- • এআই আধিপত্য ঠেকাতে ২৯ দেশের জোট, যুক্তরাষ্ট্রকে বার্তা শি জিনপিংয়ের
- • গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা
- • এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি
- • ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, এক নম্বর স্থান হারাল আর্জেন্টিনা
- • কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
