২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৭:২১

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

অল্প পুঁজি নিয়েও বাঘিনীদের লড়াই, হিদার নাইটের ব্যাটে স্বপ্নভঙ্গ

অল্প পুঁজি নিয়েও বাঘিনীদের লড়াই, হিদার নাইটের ব্যাটে স্বপ্নভঙ্গ

প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৫, ২০:১৩

নারী বিশ্বকাপে অল্প পুঁজি নিয়েও ইংল্যান্ডের বিপক্ষে দারুণ লড়াই করেও শেষরক্ষা হলো না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সোবহানা মোস্তারির প্রথম হাফ-সেঞ্চুরি ও রাবেয়া খানের ঝড়ো ইনিংসে ভর করে বাংলাদেশ ১৭৮ রান করলেও, হিদার নাইটের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।

মঙ্গলবার (৭ অক্টোবর) গোয়াহাটিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরুতেই চাপে পড়ে। তবে এক প্রান্ত আগলে রেখে সোবহানা মোস্তারি ৬০ রানের এক অনবদ্য ইনিংস খেলেন। শেষদিকে রাবেয়া খানের ২৭ বলে ৪৩ রানের ক্যামিও ইনিংসে বাংলাদেশ ৪৯.৪ ওভারে ১৭৮ রানের লড়াকু পুঁজি পায়।

জবাবে ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংলিশরা বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে। মারুফা আক্তার ও ফাহিমা খাতুনের বোলিংয়ে মাত্র ৭৮ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা।

কিন্তু শূন্য রানে রিভিউ নিয়ে জীবন পাওয়া হিদার নাইট শেষ পর্যন্ত ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন তিনটি ও মারুফা আক্তার দুটি উইকেট নেন।

আরও পড়ুন