২২ জুলাই ২০২৬, বুধবার, ০২:৪২

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

টি-টোয়েন্টিতে প্রথমবার তিনশ পেরোল ইংল্যান্ড

টি-টোয়েন্টিতে প্রথমবার তিনশ পেরোল ইংল্যান্ড

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২২:২১

টি-টোয়েন্টিতে ৩০০ রানের অদৃশ্য দেয়াল ভাঙতে পারেনি ভারত কিংবা অস্ট্রেলিয়া। সেই দেয়াল ভেঙে নতুন ইতিহাস গড়ল ইংল্যান্ড। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা গড়ল ৩০৪ রানের রেকর্ড ইনিংস—যা পূর্ণাঙ্গ টেস্ট খেলুড়ে কোনো দেশের প্রথম তিনশ পেরোনো সংগ্রহ।

ইংল্যান্ডের ঐতিহাসিক ইনিংসের নায়ক ফিল সল্ট। কার্ডিফে আগের ম্যাচে শূন্য রানে আউট হলেও এবার ঝড় তুললেন ঘরের মাঠে। মাত্র ৬০ বলে অপরাজিত ১৪১ রান করেন তিনি, ইনিংসটি সাজান ১৫টি চার ও ৮টি ছক্কায়। এ পথে মাত্র ৩৯ বলে সেঞ্চুরি করে ভাঙেন লিয়াম লিভিংস্টোনের করা ইংল্যান্ডের দ্রুততম শতকের রেকর্ড।

জস বাটলারও আগুন ঝরান ব্যাট হাতে। মাত্র ৩০ বলে ৮৩ রানের ইনিংস খেলে সল্টের সঙ্গে গড়েন ১২৬ রানের জুটি। এছাড়া জ্যাকব বেথেল করেন ২৬ ও হ্যারি ব্রুক অপরাজিত থাকেন ৪১ রানে।

দক্ষিণ আফ্রিকার ছয় বোলারই এদিন ছিলেন অসহায়। তিন ওভারে ৬২ রান দেন লিজাড উইলিয়ামস। কেবল বিয়র্ন ফোরচুইন দুটি উইকেট নিয়ে সামান্য সান্ত্বনা দিতে পেরেছেন দলকে।

টি-টোয়েন্টিতে এতদিন ভারতের সর্বোচ্চ ছিল ২৯৭, অস্ট্রেলিয়ার ২৬৩। এবার সেই সীমা ছাড়িয়ে ইংল্যান্ড লিখল নতুন অধ্যায়—৩০৪ রানের রেকর্ড সংগ্রহ!

আরও পড়ুন