ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফাইনালে ভারত
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৬, ২৩:৫৮
ধারাভাষ্যকাররা কয়েক দফা বলে গেলেন, ম্যাচের ব্যবধান গড়ে দেবে বুমরার শেষ ২ ওভার। চার ও ছক্কার বৃষ্টির রাতে যেখানে প্রায় বোলার বেদম পিটুনি খেয়ে দিশেহারা হয়ে উঠেছিলেন, সেখানেও সময়ের সেরা যশপ্রীত বুমরা ছিলেন ব্যতিক্রম।
শেষ পর্যন্ত বুমরাই বুদ্ধিদীপ্ত ইয়র্কার ও স্লোয়ারে সেমিফাইনালের ভাগ্য গড়ে দিলেন। প্রথম ২ ওভারে ১৯ রান দেওয়ার পর শেষ ২ ওভারে তিনি দিলেন মাত্র ১৪। তাতে সতীর্থ বোলারদের ওপর থেকে চাপ দূর হয়ে গেল। শিবম দুবে শেষ ওভারে ৩ ছক্কা খেলেও ভারতের বিন্দুমাত্র ক্ষতি হলো না।
রানবন্যায় জমে ওঠা সেমিফাইনালে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারত।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ৭ উইকেটে ২৫৩ রান করেছিল ভারত, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ। জবাবে জ্যাকব বেথেলের নয়নাভিরাম সেঞ্চুরির পরও ইংল্যান্ড ৭ উইকেটে ২৪৬ রানে থেমেছে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালেও ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল ভারত। এরপর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপাও জিতেছিল। এবারের ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
আগামী রবিবার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে নামবে দুই দল।
গত রবিবার (১ মার্চ) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অঘোষিত কোয়ার্টার ফাইনালে অপরাজিত ৯৭ রান করে ভারতকে জিতিয়েছিলেন সঞ্জু স্যামসন। সেই স্যামসন আজও ব্যাট হাতে জ্বলে উঠেছেন। শুরুতে ‘জীবন’ পাওয়ার পর উপহার দিয়েছেন ৪২ বলে উপহার দিয়েছেন ৮৯ রানের ইনিংস। এ ম্যাচেও সেরা খেলোয়াড়ের পুরস্কার তার হাতে উঠেছে।
আজ দুই দল মিলে করেছে ৪৯৯ রান, যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ। দুই দল মিলে ছক্কা মেরেছে ৩৪টি, যা এই সংস্করণের বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ। এমন ম্যাচেও সবচেয়ে কম ৮.২০ ইকোনমি রেটে বোলিং করে ভারতকে ফাইনালে তুলতে বড় অবদান রেখেছেন বুমরা।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
