বিসিবি নির্বাচনে সরকারের কোনো প্রার্থী নেই: ক্রীড়া উপদেষ্টা
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:১৩
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগামী নির্বাচনে সরকারের কোনো প্রার্থী নেই বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, “আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল—দেশের দুই প্রমাণিত ক্রিকেট লিজেন্ড, যারা এবার রাজনীতির বাইরে থেকে বিসিবির সর্বোচ্চ পদে লড়াই করছেন। এটি দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক বার্তা।”
সোমবার সিনিয়র ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সজীব আরও জানান, “সরকার কারও পক্ষে নেই। দুজনেই যোগ্য প্রার্থী, তাই তাদের প্রতিদ্বন্দ্বিতা ক্রীড়াঙ্গনের জন্য শুভ সংবাদ।”
সভায় উপস্থিত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, “আমি বর্তমান সভাপতি হিসেবে আমার কাজ নিয়ে কথা বলেছি, নির্বাচনের বিষয়ে মন্তব্য করব না।”
আগামী অক্টোবর মাসে আমিনুল ইসলাম ও তামিম ইকবাল বিসিবির নির্বাচনে অংশগ্রহণ করবেন। ভোটের মাঠে তাদের লড়াই নিয়ে উত্তাপ বাড়ছে।
শা/প্র
আরও পড়ুন
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
