২২ জুলাই ২০২৬, বুধবার, ০২:৪৮

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

বিসিবি নির্বাচন নিয়ে ক্রিকেটারদের পোস্টে অসন্তুষ্ট ক্রীড়া উপদেষ্টা

বিসিবি নির্বাচন নিয়ে ক্রিকেটারদের পোস্টে অসন্তুষ্ট ক্রীড়া উপদেষ্টা

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৫০

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে দেশের ক্রিকেট অঙ্গনে তৈরি হয়েছে উত্তাপ। প্রাথমিক ভোটার তালিকা থেকে ঢাকার ১৫টি ক্লাব বাদ পড়ার পর থেকেই শুরু হয় সমালোচনা, যা থামেনি এখনও—যদিও পরে চূড়ান্ত তালিকায় ক্লাবগুলোকে অন্তর্ভুক্ত করা হয়।

এমন পরিস্থিতিতে জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মুমিনুল হক, ইরফান শুক্কুর ও মোহাম্মদ মিঠুন একই ধরনের ফেসবুক পোস্ট দিয়ে বলেন, “বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কখনোই কাম্য নয়। এটা বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।”

তাদের এমন মন্তব্য ভালোভাবে নেননি অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। গণমাধ্যমকে তিনি বলেন, “আপনি পৃথিবীর কোথাও দেখবেন না, বর্তমানে খেলা চালিয়ে যাওয়া কোনো ক্রিকেটার বোর্ড নির্বাচনে মন্তব্য করছে। এটি তাদের কন্ট্রাক্টেরও লঙ্ঘন।”

তিনি আরও বলেন, “ক্রিকেটারদের দিয়ে দলাদলি করানোটা নতুন কিছু নয়, এটা খুবই দুঃখজনক। যারা এসব করাচ্ছেন, তাদের লজ্জিত হওয়া উচিত।”

আরও পড়ুন