এশিয়া কাপের সুপার ওভারে ভারতের রোমাঞ্চকর জয়
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২:৩৩
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার এশিয়া কাপের সুপার ফোরে ভারত-শ্রীলঙ্কার লড়াই গড়ায় সুপার ওভারে। আর সেই রুদ্ধশ্বাস মুহূর্তে বাঁহাতি পেসার আর্শদীপ সিংয়ের দুর্দান্ত বোলিংয়ে জয় তুলে নেয় ভারত।
শেষ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ১২ রান। ওপেনার পাথুম নিসাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরি (১০৭) সত্ত্বেও শেষ বলে ৩ রানের প্রয়োজন মেটাতে ব্যর্থ হয় লঙ্কানরা। সমতায় শেষ হওয়ায় ম্যাচ যায় সুপার ওভারে।
সুপার ওভারে আস্থা রাখেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব আর্শদীপের ওপর। তিনি প্রথম বলেই কুশল পেরেরাকে ফেরান এবং পরের দিকে দাসুন শানাকাকেও আউট করেন। শ্রীলঙ্কা থামে মাত্র ২ রানে। জবাবে প্রথম বলেই তিন রান নিয়ে জয় নিশ্চিত করেন সূর্যকুমার।
এর আগে ব্যাট হাতে ভারতের ইনিংস গড়েন অভিষেক শর্মা। তার ঝোড়ো ৩১ বলে ৬১, সঞ্জু স্যামসনের ৩৯, তিলক ভর্মার অপরাজিত ৪৯ ও অক্ষর প্যাটেলের ২১ রানে ভারত দাঁড় করায় ২০২ রানের পাহাড়। জবাবে শ্রীলঙ্কা পেরেরার ৫৮ রানের ঝড়ো ইনিংস ও নিসাঙ্কার সেঞ্চুরিতে লড়াই জমিয়ে তোলে। তবে ভাগ্য নির্ধারিত হয় সুপার ওভারে।
এই জয়ে অপরাজিত ভারত আত্মবিশ্বাসের শীর্ষে থেকে উঠলো এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে, যেখানে প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।
আরও পড়ুন
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • হামের প্রকোপে আরও ৪ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১ হাজারের বেশি
- • দিল্লিতে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ১১৮ পুলিশ সদস্য; গ্রেপ্তার ৭০
- • ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের তাণ্ডবে এই পর্যন্ত প্রাণ ছাড়াল ৫ হাজার
- • এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির ভাইরাল বিজ্ঞপ্তি ভুয়া, সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড
- • ইরান যুদ্ধে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারে লন্ডনের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
- • কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
