দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইংল্যান্ডের বিশ্ব রেকর্ড
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৪৩
সিরিজ হারলেও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩৪২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বরেকর্ড গড়লো ইংল্যান্ড। বেথেল-রুটের জোড়া সেঞ্চুরিতে ৪১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৭২ রানে অলআউট হয় প্রোটিয়ারা।
সাউদাম্পটনে টস হেরে ব্যাট করতে নেমে ৩১ রানে ফেরেন বেন ডাকেট। ৬২ রান করে ক্যাচ আউটের ফাঁদে পড়েন জেমি স্মিথ। ১১০ রান করে দলীয় সংগ্রহ বড় করে সাজঘরে ফেরেন জ্যাকব বেথেল। সেঞ্চুরি হাঁকান জো রুটও। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৪১৪ রানে ইনিংস শেষ করে ইংল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। ইংলিশ বোলারদের দাপটে তাসের ঘরের মতো পড়তে থাকে প্রোটিয়াদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন করবিন বশ। নিয়মিত বিরতিতে উইকেট পড়লে মাত্র ৭২ রানে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। ৪ উইকেট নিয়েছেন জোফরা আর্চার।
এতোদিন ওয়ানডেতে রানের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ডটা ছিল ৩১৭ রানের। ২০২৩ সালে তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কাকে এই ব্যবধানে হারিয়েছিল ভারত।
আরও পড়ুন
- • রাজধানীর ২ থানায় নতুন ওসি নিয়োগ
- • ‘নিঃস্ব’ নয়, নতুন ছবির নাম নিয়ে মুখ খুললেন হৃদয়
- • নিট প্রশ্নফাঁস নিয়ে সংসদে আলোচনায় প্রস্তুত সরকার
- • রাশিয়ায় মাদক পাচারে ধরা পড়ল এক অদ্ভুত কৌশল!
- • শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে যা বললেন সালমান খান
- • বৃষ্টিতে মরিচের ক্ষেত নষ্ট, কেজিতে বাড়ল ১৩০ টাকা
- • ২০২৬ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা
- • এইচএসসি পরীক্ষার্থী সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
