সবাইকে চমকে দিয়ে ২০৩০ পর্যন্ত চুক্তিবদ্ধ হলেন লিওনেল
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ১৮:৪৯
আর্জেন্টিনা ফুটবলের সফলতম কোচদের একজন লিওনেল স্কালোনিকে ঘিরে সমর্থকদের ভালোবাসা যেন দিন দিন আরও গভীর হচ্ছে। দেশের ছোট্ট শহর পুজাতোতে ছুটি কাটাতে গিয়ে এবার এক খুদে ভক্তের আবেগঘন উদ্যোগে নতুন করে আলোচনায় এসেছেন বিশ্বকাপজয়ী এই কোচ।
বর্তমানে নিজ প্রদেশ সান্তা ফের পুজাতো শহরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন স্কালোনি। প্রতিদিনই সেখানে ভিড় করছেন অসংখ্য সমর্থক। কেউ ছবি তুলছেন, কেউ অটোগ্রাফ নিচ্ছেন, আবার কেউ শুধু একবার কাছ থেকে দেখার আশায় অপেক্ষা করছেন।
এমনই এক মুহূর্তে ফ্রাঙ্কো ওটাভিয়ানি নামের এক শিশু ভক্ত নিজের হাতে তৈরি করা একটি ছোট্ট ‘চুক্তিপত্র’ নিয়ে হাজির হয় স্কালোনির সামনে। কাগজটিতে বড় অক্ষরে লেখা ছিল— ‘২০৩০ বিশ্বকাপের জন্য চুক্তি।’
খুদে ভক্তের আবদার ফিরিয়ে দেননি স্কালোনি। অন্য অটোগ্রাফের মতোই সেই ‘চুক্তিপত্রে’ নিজের স্বাক্ষর করে দেন তিনি। মুহূর্তটি উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে।
ঘটনার পর শিশুটি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাউদিও তাপিয়ার উদ্দেশে একটি বার্তাও দেয়। তার বাবার প্রকাশ করা ভিডিওতে ফ্রাঙ্কোকে বলতে শোনা যায়, ‘এবার আপনার পালা।’ অর্থাৎ, স্কালোনির স্বাক্ষর নেওয়ার কাজ শেষ, এখন আনুষ্ঠানিকভাবে তাকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখার দায়িত্ব এএফএর।
শিশুটির এই আবেগঘন উদ্যোগ এমন এক সময়ে সামনে এলো, যখন স্কালোনির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে স্কালোনি বলেছিলেন, বর্তমান চুক্তি অনুযায়ী তিনি ডিসেম্বর পর্যন্ত দায়িত্বে থাকবেন। এরপর হয়তো সরে দাঁড়ানোর সময় আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
প্রতিফলন/ এজে
আরও পড়ুন
- • গানে দোষ কোথায়? ভিডিও না দেখেই প্রশ্ন তুললেন প্রতিমন্ত্রী
- • ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ ২ কর্মকর্তা নিহত
- • হুথিদের হামলা ইরানের এজেন্ডা, দাবি ইয়েমেনের প্রধানমন্ত্রীর
- • মাঠে কাজ করে যৌবন টিকিয়ে রাখছেন জয়া আহসান
- • উস্কানিমূলক স্লোগানসহ ফিলিস্তিনের দুই মসজিদে আগুন ইসরায়েলিদের
- • ফিফার দ্বিমুখী অবস্থান? তদন্তের মাঝেই আর্জেন্টিনাকে বাহবা
- • কুড়িগ্রামে আগামী এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে
- • রাতের মধ্যে দেশের সাত অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
- • আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতল স্পেন!
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি
