২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৪৪

শিরোনাম
রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান

মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ২১:৪৭

ইরানের দক্ষিণাঞ্চলে একটি মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।

রোববার (১৯ জুলাই) ইরানের সেনাবাহিনী জানায়, নৌবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি শনাক্ত করে সফলভাবে গুলি করে ধ্বংস করেছে। খবর আল জাজিরার।

ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইআরএনএ ভূপাতিত ড্রোনটির ক্ষতিগ্রস্ত অংশের একটি ছবিও প্রকাশ করেছে।

সেনাবাহিনীর দাবি, ড্রোনটি দেশের দক্ষিণাঞ্চলে ধ্বংস করা হয়েছে। তবে ঠিক কোন এলাকায় এটি ভূপাতিত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

উল্লেখ্য, এলইউসিএএস একটি স্বল্প ব্যয়ের মানববিহীন যুদ্ধ ও আত্মঘাতী হামলার ড্রোন। ইরানের দাবি, চলতি বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্র এই ধরনের ড্রোন ব্যবহার করে দেশটির ওপর হামলা চালিয়ে আসছে। তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে, ইরানের খুজেস্তান প্রদেশে নির্মাণাধীন ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্পস্থলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার স্থানীয় সময় ভোর প্রায় ৩টা ৩৯ মিনিটে এ হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন