ওটিটিতে মুক্তি পাচ্ছে শাকিব খানের 'রকস্টার' সিনেমা
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ২১:২১
শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটিতে। ২২ জুলাই রাত ১২টা থেকে সিনেমাটি চরকিতে দেখতে পারবেন দর্শক। এটি পরিচালনা করেছেন আজমান রুশো। ওটিটি মুক্তি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘সিনেমাটি প্রেক্ষাগৃহে এরই মধ্যে অনেক দর্শক দেখেছেন, এবার ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ-বিদেশের দর্শকদের দেখার সুযোগ তৈরি হবে। ওটিটিতে মুক্তির মাধ্যমে অধিক সংখ্যক দর্শকদের কাছে পৌঁছাবে, নির্মাতা হিসেবে এটাই চাওয়া।’
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘প্রেক্ষাগৃহ ও ওটিটির সমন্বিত প্রয়াস সিনেমা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে এবং কনটেন্টকে সর্বোচ্চ সংখ্যক দর্শকদের কাছে নিয়ে যেতে সাহায্য করছে। ভালো নির্মাণের সঙ্গে থাকার ধারাবাহিকতাতেই রকস্টার সিনেমাটির সঙ্গে চরকির যুক্ত হওয়া এবং আর কিছুদিন পরেই দেশ-বিদেশের দর্শকরা সিনেমাটি ঘরে বসেই দেখতে পারবেন। আশা করি দর্শকরা উপভোগ করবেন।’
সিনেমায় মীরা চরিত্রে সাবিলা নূর, সুপার মডেলের চরিত্রে তানজিয়া জামান মিথিলা, সুনিধি চরিত্রে সুনিধি নায়েক, কয়েদি সংগীতশিল্পীর চরিত্রে পান্থ কানাই, উস্তাদ জুনায়েদ চরিত্রে তারিক আনাম খান, আগুনের মা শবনম চরিত্রে রোজী সিদ্দিকী, আগুনের দাদির চরিত্রে দিলারা জামান এবং আগুনের সহকারী-বন্ধু আসলাম চরিত্রে অভিনয় করেছেন কাজী সাবির।
নুসরাত মাটির চিত্রনাট্য এবং আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়ার সংলাপে নির্মিত এ সিনেমায় রয়েছে বেশ কিছু গান। সিনেমার সবকটি গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি। যিনি নিজেও কণ্ঠ দিয়েছেন। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • এমপি গাজী নজরুেল অডিও ভাইরাল
- • জামায়াত এমপির বিয়ে নিয়ে প্রশ্ন, কাবিননামার গোমর ফাঁস করলেন কাজী
- • দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দাম কার্যকর
- • প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন
- • এলএনজি সরবরাহ কমায় তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী
- • আবারও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রীর চোখে গুরুতর আঘাত
- • সৌদির সঙ্গে ৩০ বছরের পারমাণবিক চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প
- • জুলাইয়ের ২০ দিনেই দেশে এলো প্রায় ২৪ হাজার ৮২১ কোটি টাকার রেমিট্যান্স
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
